পুরাতন পুলিশ লাইন সড়ক, রিজাভমুখ, রাঙ্গামাটি; 01814884314
Rangamati Government High School রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় পুরাতন পুলিশ লাইন সড়ক, রিজাভমুখ, রাঙ্গামাটি, রাঙ্গামাটি
01814884314; hmrghs@gmail.com
অভিভাবকের নির্দেশিকা

    অভিভাবকের নির্দেশিকা


    অভিভাবক নির্দেশিকা
    দারুল ফাতাহ ইসলামিক ইনস্টিটিউট
    (ইব্রাহীম’হালিমা ফাউন্ডেশনের একটি শিক্ষা প্রতিষ্ঠান)

    দারুল ফাতাহ ইসলামিক ইনস্টিটিউট’র শিক্ষা, আমল ও তারবিয়াহ প্রক্রিয়া সফল করতে অভিভাবকের সচেতন ও সহযোগিতা অপরিহার্য। সন্তানের দ্বীনি, নৈতিক ও একাডেমিক উন্নতির জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রত্যেক অভিভাবকের প্রতি আন্তরিকভাবে প্রত্যাশিত।

             দ্বীন ও চরিত্র গঠন

    • পরিবারের মধ্যে সর্বদা ইসলামিক পরিবেশ বজায় রাখব।
    • হালাল উপার্জন নিশ্চিত করব এবং হারাম আয়ের সব উপায় থেকে দূরে থাকব।
    • নিজে ও পরিবারের সদস্যদের পাঁচ ওয়াক্ত নামাজ, হিজাব, সুন্নাহ ভিত্তিক জীবনধারা অনুসরণে উৎসাহিত করব।
    • সন্তানকে আদব, আমল ও আখলাকে আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

      শিক্ষা ও একাডেমিক দায়িত্ব
    • সন্তানের ক্লাসওয়ার্ক, হোমওয়ার্ক ও ডায়েরি নিয়মিত পর্যালোচনা করব।
    • শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখব এবং কোনো বিষয়ে অভিযোগ থাকলে শিক্ষা-পরিচালককে গঠনমূলক পরামর্শ দেব।
    • নূরানী, ইবতেদায়ী ও হিফয বিভাগে নির্ধারিত মান অর্জনে সন্তানের অগ্রগতি পর্যবেক্ষণ করব।
    • সন্তানের ফলাফল সন্তোষজনক না হলে মাদ্রাসার সিদ্ধান্ত মেনে নেব।
          
      শৃঙ্খলা ও আচরণবিধি
    • মাদ্রাসার সব নিয়ম-নীতি ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব।
    • সন্তান কোনো নিয়ম ভঙ্গ করলে মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করব।
    • শিক্ষক কর্তৃক শরিয়াহ সম্মত প্রয়োজনীয় শাসনকে ইতিবাচকভাবে গ্রহণ করব।
    • সন্তানের সামনে মাদ্রাসা বা শিক্ষাদান পদ্ধতির সমালোচনা করা থেকে বিরত থাকব কারণ এতে সন্তানের মনে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হতে পারে।

      উপস্থিতি ও অংশগ্রহণ
    • মাদ্রাসার দ্বীনি অনুষ্ঠান, অভিভাবক নাসীহা সভা ও মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করব।
    • সন্তানের অগ্রগতির খোঁজ নিতে নিয়মিত মাদ্রাসার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম (হোয়াটসঅ্যাপ বা ই-মেইল) মোবাইল অ্যাপের মাধ্যমে ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ রাখব। কোনো ব্যক্তিগতভাবে যোগাযোগের প্রচেষ্টা করব না।
    • মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া অভিভাবক সিলেবাস ও মূল্যায়নপত্র অনুযায়ী সন্তানের পারফরম্যান্স পর্যালোচনা করব।

      দায়িত্ব ও যত্ন
    • সন্তানের জন্য ঘরে শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করব।
    • টিভি, মোবাইল, গেমস ও কার্টুন থেকে সন্তানকে দূরে রাখব।
    • প্রতিদিন পরিস্কার-পরিচ্ছন্ন টিফিন সরবরাহ করব।
    • সন্তানের কোনো নির্দিষ্ট শারীরিক বা চিকিৎসাজনিত সমস্যা থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করব।

      আর্থিক দায়বদ্ধতা
    • মাসিক টিউশন, পরিবহন ও আবাসিক ফি যথাসময়ে পরিশোধ করব।
    • আর্থিক অসুবিধা হলে পূর্বেই শিক্ষা-পরিচালককে জানাব।
    • প্রয়োজনে প্রতিষ্ঠানের কোনো সম্পদের ক্ষতি হলে তার ক্ষতিপুরণ প্রদান করব।

      দু’আ ও আত্মনিবেদন
    • সন্তানের ইলম, আমল ও চরিত্রের অগ্রগতির জন্য নিয়মিত আল্লাহ তা’আলার কাছে দু’আ করব।
    • সন্তানের অগ্রগতি ও সাফল্য মাদ্রাসার সহযোগিতা, দিকনির্দেশনা ও পরিশ্রমকে, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব এবং ইতিবাচকভাবে মূল্যায়ন করব।
    • সন্তানের দ্বীন ও দুনিয়ায় সফলতা অর্জন শুধু মাদ্রাসার নয়, অভিভাবকেরও এক যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমি সর্বান্তকরণে সচেষ্ট থাকব এবং আল্লাহ তা’আলার নিকট দু’আ করব।

      অঙ্গীকারনামা
      আমি ঘোষণা করছি যে, আমার সন্তান দারুল ফাতাহ ইসলামিক ইনস্টিটিউট-এ ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করলে/পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে, আমি উপরিউক্ত সকল নির্দেশনা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ থাকব এবং দারুল ফাতাহ ইসলামিক ইনস্টিটিউট’র নীতিমালা ও সিদ্ধান্তসমূহ আন্তরিকভাবে গ্রহণ করব, ইন-শা-আল্লাহ।